আমাদের বাড়িতে পুকুরপাড়ের কামরাঙা গাছে যখন প্রথম ফুল ধরলো,
আমি প্রতিদিনিই একটু পরপর কামরাঙা গাছটার কাছে গিয়ে বসে থাকতাম আর
ভালো করে লক্ষ করতাম যে,ফুলগুলি ঠিকঠাক আছে কিনা?অলক্ষে আবার
কোনটা ঝরে যায়নিতো?
একটু পরপর কামরাঙা গাছের কাছে গিয়ে দেখতাম,
অপরুপ বাহারি এই ফুলগুলি থেকে দুএকটা কচি কামরাঙা বের হয়েছে কিনা !
ফুলগুলি থেকে কবে কোনদিন কামরাঙা হবে এই ভেবেভেবে আমার আগ্রহ
আর আনন্দের সীমা ছিলনা ।
যার সঙ্গেই দেখা হতো তাকেই কামরাঙা গাছের ফুলগুলির
কথা বলতাম ।
নাহার, তুমিও যখন কথা বলো, যখন তুমি হাসো
বিশ্বাস করো, আমার শুধু ঐ কামরাঙা গাছটার কথাই মনে পড়ে ।
তার পাতাগুলি যেন তোমার কথা..
আর ফুলগুলি যেন তোমার হাসি…..
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
ভালবাসি তোমায়
০৪ জানুয়ারী - ২০২১
গল্প/কবিতা:
২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।